শনিবার, ৭ মে, ২০১১

কচাকাটায় সরকারী রাস্তার গাছ কর্তনঃ ব্যবস্থা নেই উপজেলা প্রশাসনের:

 কচাকাটায় সরকারী রাস্তার গাছ কর্তন, জেলা পরিষদে অভিযোগ, জেলা পরিষদ কর্তৃক ইউএনও-কে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদানের পরেও আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছে না উপজেলা প্রশাসন।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কচাকাটা হতে তড়িরহাট রাস্তায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউকিপ্টাসসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। সম্প্রতি কচাকাটা থানার ইন্দ্রগড় ব্যাপারীটারী গ্রামের নুর মোহাম্মদ, নুরনবী ব্যাপারী, রতনবাবু, জাহাঙ্গীর আলম, লেবু মিঞা, রমজান আলী, রাহিমুল হক ও হাফিজুর রহমান সরকারী রাস্তার ৭টি ইউকিপ্টাস গাছ দিন দুপুরে কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনসাধারন কচাকাটা থানায় জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গাছসহ আসামীদের গ্রেফতার করে এবং গাছগুলো কচাকাটা ইউপি চেয়ারম্যান আব্দুল বারির হেফাজতে দিয়ে আসামীদের ছেড়ে দেন।
পরে স্থানীয় জনগনের পক্ষ একই গ্রামের জনৈক মিজানুর রহমান বাদী হয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা কুড়িগ্রাম জেলা পরিষদ বরাবর লিখিত অভিযোগ করলে জেলা সচিব কুড়িগ্রাম গত ৩/২/২০১১ তারিখে সরকারী রাস্তায় গাছ কর্তনের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার নাগেশ্বরীকে নির্দেশ প্রদান করেন।
কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছেনা বলে অভিযোগ কারী জানান।
অপরদিকে ঐ এলাকার জনৈক শামসুল ডিলার জানান, গাছগুলো আসামীদের জমিতে বিধায় বিষয়টি নিস্পত্তির চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন