বুধবার, ১১ মে, ২০১১

সোনাহাট ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সোনাহাট ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ thumbnail

সোনাহাট ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানাগেছে, উপজেলার ১০ নং বঙ্গসোনাহাট ইউনিয়নের সভাপতি ও সোনাহাট উচ্চ বিদ্যালয়ের  ক্রীড়া শিক আলমগীর হোসেন তার বিদ্যালয়ের উন্নয়নমুলক কাজের জন্য ৬৯ হাজার টাকা করে ২টি প্রকল্পে মাত্র ২০ হাজার টাকার কাজ করে এবং সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য ৬৯ হাজার টাকা করে ২টি প্রকল্পে মাত্র ২০ হাজার টাকার কাজ করে বাকি টাকা সমুদয় আত্মসাৎ করেন। এছাড়া তিনি ভিজিডি কমিটিতে থাকাবস্থায় কার্ডের জন্য প্রতিটি কার্ডধারী দুঃস্থ মহিলাদের কাছ থেকে ৩ হাজার টাকা করে উৎকোচ গ্রহন করে। এছাড়া তিনি দলীয় প্রভাব খাটিয়ে এলাকার জনৈক সাইফুর, করিম এবং কাশেমকে মিথ্যা ডাকাতি মামলায় জড়িয়ে তার স্ত্রীকে স্বাক্ষী বানিয়ে অর্থ আদায় করে যা পরবর্তিতে মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয়।
মঙ্গলবার তার অপকমের্র  সুবিচার চেয়ে জাতীয় পার্টির ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি/ সম্পাদক বরাবর সোনাহাট ইউনিয়ন জাতীয় পার্টির ওয়ার্ড কমিটির সদস্যরা তার পদত্যাগের দাবীতে লিখিত অভিযোগ করেছেন।

1 টি মন্তব্য:

  1. আমি এর তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই ? এই সব লোক সমাজের শত্রু এদেরকে সমাজ হতে বিতাড়িত করা উচিত ।

    উত্তরমুছুন