রবিবার, ১৫ মে, ২০১১

বৈশাখি ঝড়ে রাজীবপুর লন্ডভন্ড, আহত ১৫

কাল বৈশাখি ঝড়ে রাজীবপুর লন্ডভন্ড, আহত ১৫ thumbnail বৈশাখি ঝড়ে রাজীবপুর উপজেলার ২০ গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। এতে প্রায় ৪শ’ ঘরবাড়ি বিধ্বস্থ হয়ে পড়ে। ঝড়ে ঘরের নিচে ও বজ্রপাতে কমপক্ষে ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংক জনক। এদেরকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে হঠাৎ করে ওই ঝড় উঠে।
ঝড়ের তান্ডবে রাজীবপুর উপজেলায় পল্লী বিদ্যুতের ১৫টি পোল (খুটি) ভেঙ্গে গেছে। ফলে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে রৌমারী রাজীবপুর উপজেলা। জামালপুর পল্লী বিদ্যুত সমিতির রাজীবপুর অভিযোগ কেন্দ্রের অফিসার্স ইনচার্জ ছরুয়ার্দি হোসেন জানান, এতে তাদের ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকার মতো হবে। ঝড়ে ক্ষতিগ্রস্থ পোল মেরামত করতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে বলে তিনি জানান।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, ঝড়ে পশ্চিম রাজীবপুর, আজগর দেওয়ানি পাড়া, মুন্সি পাড়া, করাতিপাড়া, মদনের চর, নয়াপাড়া, শিবেরডাঙ্গী, বালিয়ামারী, বড়াইডাঙ্গি, চর রাজীবপুর, জাউনিয়ার চর, নামাপাড়া, কাচারি পাড়া, বাউলপাড়া, চড়াইহাটি, কীর্তনতারি গ্রাম গুলো লন্ডভন্ড হয়ে গেছে। এসব গ্রামের ৪শ’ বাড়িঘর বিধ্বস্থ হয়েছে। উঠতি ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
ঘরের নিচে ও বজ্রপাতে নামাপাড়া গ্রামের দারোগ আলী (৪৫), চরনেওয়াজি গ্রামের বাছিরন বেগম (৫০), কীর্তনতারি চরের আব্দুল মজিদ (৪৭) ও ভটভটি চালক আব্দুল মিয়া গুরুতর আহত হয়ে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয়ের কাজ চলছে। তবে ওই দিনের ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমানটা একটু বেশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন