সোমবার, ২৩ মে, ২০১১

কুড়িগ্রামে আন্ত:উপজেলা কাবাডি উৎসবঃ ভুরুঙ্গামারীকে হারিয়ে কুড়িগ্রাম সদর জয়ী

জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার কুড়িগ্রাম ষ্টেডিয়ামে আন্ত:উপজেলা কাবাডি উৎসব অনুষ্ঠিত হয়।
কাবাডি উৎসব উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। ফাইনাল খেলায় কুড়িগ্রাম সদর উপজেলা ক্রীড়া সংস্থা ২১-১২ পয়েন্টে ভুরুঙ্গামারী ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।
নক-আউট পদ্ধতিতে জেলার ৯ টি উপজেলা ক্রীড়া সংস্থা অংশ গ্রহন করে। সেমিফাইনালে ফুলবাড়ি উপজেলাকে হারিয়ে কুড়িগ্রাম সদর এবং রাজারহাটকে হারিয়ে ভুরুঙ্গামারী উপজেলা ক্রীড়া সংস্থা ফাইনালে উঠে। বিকাল ৫ টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুড়িগ্রাম সদর উপজেলা ক্রীড়া সংস্থা ৯ পয়েন্ট বেশী পেয়ে বিজয়ী হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পনির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদ হোসেন, ম্যাজিষ্ট্রেট সোহেল আহমেদ, ক্রীড়াবিদ আরশাদ হোসেন ডিপন প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন