বৃহস্পতিবার, ২৬ মে, ২০১১

দুধকুমর নদের ভাঙ্গন ঠেকাতে কাজ শুরু

দুধকুমর নদের ভাঙ্গন ঠেকাতে সোনাহাট সেতুর পশ্চিম তীরে পানি উন্নয়ন বোর্ড প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং ও জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে।
বুধবার স্থানীয় জাতীয় সংসদ সদস্য  একেএম মোস্তাফিজুর রহমান জিও ব্যাগ ফেলার উদ্বোধন করেন। এ সময় পানি উন্নয়ন  বোর্ডের নির্বাহী প্রকৌশলী এনায়েত উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার হামিদুল হক, অধ্যক্ষ মুকুল চৌধুরী, অধ্যক্ষ বাবুল আখতার, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বন্যায় দুধকুমর নদের ভাঙ্গনে সোনাহাট রেলওয়ে সেতু ও তার সংযোগ সড়ক হুমকির মুখে পড়ে। ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড ১ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩৬০ মিটার দীর্ঘ ডাম্পিং ও জিও ব্যাগ ফেলার পরিকল্পনা নেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন