ভুরুঙ্গামারীতে একজন সরকারী কর্মকর্তাকে শারীরিক লাঞ্চিত ও গুরুত্বপুর্ণ কয়েকটি কেসের নথি ছিড়ে ফেলার প্রতিবাদে মঙ্গলবার সকল সরকারী কর্মকতা ও কর্মচরীরা বিক্ষোভ সমাবেশ করে অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবী জানিয়েছে। ভূরঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে ইউএনও হামিদুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বেঞ্চ সহকারী ওয়াহেদুল্লা, প্রাণী সম্পদ কর্মকর্তা আবুবকর সিদ্দিক, সোনালী ব্যাংকের ম্যানেজার নুরুজ্জামান, আরএমও ডাঃ জহুরুল হক ও কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আজহার আলী মন্ডল প্রমূখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে সন্ত্রাসীকে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ১৩জুলাই ১ ঘন্টা কলম বিরতী, মৌন মিছিল এবং সংবাদ সম্মেলনের কর্মসুচি ঘোষনা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সাড়ে তিনটায় তিলাই ইউনিয়নের দক্ষিন তিলাই গ্রামের জনৈক রফিক মাষ্টারের ছেলে পল্লী চিকিৎসক মোশারফ হোসেন (৪০) উপজেলা সেটেল্টমেন্ট অফিসে একই গ্রামের আজিজুল হকের পক্ষ নিয়ে আপিল মামলা নং ২৪০১/৮ তদবীর করার জন্য চেষ্টা করে। জবাবে সহকারী সেটেল্টমেন্ট অফিসার এমরান হোসেন মন্ডল কেসটি খারিজ হয়েছে বলে জানালে মোশারফ ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিক লাঞ্ছিত করে এবং গুরুত্বপুর্ণ কয়েকটি কেসের নথি ছিড়ে ফেলে।
এ ব্যাপারে ঐদিনই তিনি বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় মামলা করেন কিন্ত অদ্যাবধি আসামী না ধরায় এ কর্মসুচি ঘোষনা করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন