মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১১

এক প্রেমিকার সাথে অবৈধ সম্পর্ক শেষে অন্য প্রমিকাকে বিয়ে: থানায় মামলা

ভুরুঙ্গমারীতে প্রেমিকাকে অন্তঃসত্বা করে এক যুবক অপর প্রেমিকাকে বিয়ে করায় থানায় মামলা হয়েছে।
জানাগেছে, উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের সিংঝাড় গ্রামের দরিদ্র কৃষক জনৈক আবুবকর সিদ্দিকের কন্যা আয়শা খাতুন(১৬) জয়মনিরহাট শহীদ সামাদ বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ছিলো। অভাবের তাড়নায় গত ৩ বছর থেকে সে লেখাপড়া ছেড়ে দিয়ে বাড়িতেই অবস্থান করতো। সেই সুযোগে প্রতিবেশী জয়নাল আবেদীনের বখাটে পুত্র আঃ রাজ্জাক বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং অবাধ মেলা মেশার এক পর্যায়ে মেয়েটি ৬ মানের অন্তঃসত্বা হয়ে পড়ে । এ অবস্থায় মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দিলে পেটের বাচ্চা নষ্ট না করলে  তার পক্ষে বিয়ে করা সম্ভব নয় বলে জানালে বিয়ের আশায় মেয়েটি বাচ্চা নষ্ট করতে রাজি হয়ে যায়।
গত ১০ জুলাই প্রেমিক রাজ্জাক বাচ্চা নষ্ট করার জন্য প্রেমিকার কাছে ঔষধ ও নগদ ২ হাজার টাকা তুলে দেয়। ঔষধ খাওয়া নিশ্চিত হবার পর বখাটে রাজ্জাক গত ১২জুলাই নাগেশ্বরী উপজেলার রামখানা গ্রামের ববিতা খাতুন (১৬) নামক তার মামাতো বোনকে পালিয়ে  জয়মনিরহাট ইউনিয়নের নব নির্বচিত চেয়ারম্যান ওয়াদুদের বাড়িতে উঠে। সেখানে শালিসে রাজ্জাক, ববিতার নামে ২ বিঘা জমি লিখে দেওয়ার শর্তে বিয়ে পড়ানো হয়।
এঘটনা জানার পর গত বুধবার প্রতারিত প্রেমিকার বাবা গ্রাম্য শালিস  ডাকে কিন্ত শালিসে ছেলে পক্ষ উপস্থিত না হওয়ায় ঐ দিন রাতেই থানায় অভিযোগ করে ।
এস আই জাফর তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় শুক্রবার মামলা রেবর্ড করেন। ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন