বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০১৪

নাগেশ্বরীতে নব দম্পতির সংবাদ সম্মেলন



নাগেশ্বরীতে নব দম্পতির সংবাদ সম্মেলন
নাগেশ্বরী (কুড়িগ্রাম), ১০ জুলাই, এবিনিউজ : নাগেশ্বরীতে হয়রানি এড়াতে সংবাদ সম্মেলন করেছে নব দম্পত্তি। আজ বৃহস্পতিবার সকালে পুরাতন বাজার গোলাবাড়ী এলাকায় তাদের নিজ বাড়ীতে লিখিত বক্তব্য পাঠ করেন নববধু দোলা দত্ত। এ সময় উপস্থিত ছিলেন তার স্বামী বলাই চন্দ্র সাহা ও পরিবারের অন্যন্য সদস্যরা। তার বক্তব্যে বলেন, তিনি টাংগাইলের কাগমারী পোদ্দার পাড়া গ্রামের পরিমল দত্তের মেয়ে। নাগেশ্বরী গোলাবাড়ীর বৈদ্যনাথ সাহার ছেলে বলাই চন্দ্রের সাথে ভালবাসা পরিবার মেনে না নেয়ায় বাড়ী থেকে পালিয়ে তিনি স্বেচ্ছায় বলাইয়ের সাথে গত ২৯ জুন নোটারি পাবলিকের কার্যালয় কুড়িগ্রামে ও একই দিনে ভূরুঙ্গামারীতে রেজিষ্ট্রার কাঞ্চনের মাধ্যমে হিন্দু বিবাহ নিবন্ধন করান। তারা দু‘জন পুর্ন বয়স্ক। দুজনে জাগতিক ও ধর্মীয় অনুশাসন মেনে স্বামী-স্ত্রী হিসেবে সারাটা জীবন কাটাতে চান। তাদের এ বিয়ে মেনে নিয়ে আশীর্বাদ করতে পরিবারের প্রতি অনুরোধ জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন