গত মঙ্গলবার রাত ১০টায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমানের ছোট ভাই হিমূ (৩৫) ভোটহাট গ্রামে পৌঁছালে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী তারিফুল ইসলাম বুলু শিকদারের সমর্থিত লোকজন তাকে আটকিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ খবর ভূরুঙ্গামারীতে পৌঁছালে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমান তার সমর্থিত লোকজন নিয়ে ভোটহাটে পৌছায়। এ সময় ঘটনা স্থলে অপর প্রার্থী বুলু শিকদারও উপস্থিত হলে উভয় পক্ষে বাক-বিতণ্ডা বাঁধে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমান (৩৬), শিক্ষক আনছার আলী (৪৫), শামসুল পেশকার (৫৮), খোকা (৫০), উজ্জল (৩২), শিপলু (৩৩) ও হিমু (৩৫)আহত হয়। মারাত্মক আহত আনছার আলী ও শামসুলকে রাতেই রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী অফিসার হামিদুল হক, থানা ইনচার্জ কফিল উদ্দিন পুলিশ সহ ঘটনা স্থলে অবস্থান নেয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে কুড়িগ্রাম থেকে দাঙ্গা পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয় নি। এ ঘটনায় গোটা ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকের কাছে বিজিবি চাওয়া হয়েছে। এদিকে অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ঐ দুই প্রার্থীর প্রার্থিতা বাতিলের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জানিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হামিদুল হক জানান, এলাকায় বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিজিবির সহযোগিতা চাওয়া হয়েছে। গুরুতর আহত ২ জন রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন