রবিবার, ৩ জুলাই, ২০১১

যৌন হয়রানীর অভিযোগে এক যুবকের ৬ মাস কারাদন্ড

স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে এক যুবককে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন জানান, ভূরুঙ্গামারী নিম্নমাধ্যমিক কিশলয় বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে স্কুলে আসার সময় ঐ বিদ্যালয়ের পিছনের রাস্তায় নলেয়া গ্রামের আবুবকর সিদ্দিকের বখাটে ছেলে কফিল উদ্দিন (২০)  ভালোবাসার কথা জানিয়ে উত্যক্ত করে। এ সময় আবুল নামে এক ছাত্র ঘটনার প্রতিবাদ করলে তাকে মারপিট করে ঐ বখাটে যুবক ।
মেয়েটির কান্না কাঁটিতে বিষয়টি জানতে পায় তার সহপাঠিরা। পরে তারা বখাটে যুবক কফিলকে ধরে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার হামিদুল হকের নেতৃত্বে  ভ্রাম্যমান আদালত ঐ যুবকের ৬ মাস কারাদন্ড প্রদান করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন