২০১১ সালের এইচএসসি ইংরেজি ২য় পত্রের উত্তর পত্র জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ভুরুঙ্গামাররী সোনাহাট ডিগ্রী কলেজের ২ শিক্ষকের এমপিও স্থগিত করা হয়েছে।
জানাগেছে, , সোনাহাট ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগে প্রভাষক সুবল চন্দ্র রায় (পরীক্ষক কোড নং ৪০২৩) ২০১১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি ২য় পত্রের ৪৫১ টি উত্তর পত্র মুল্যায়নের জন্য গ্রহন করে। তাঁর গৃহিত উত্তর পত্রের ৮৮টি উত্তর পত্র তাঁর সহকর্মী সানাহাট ডিগ্রী কলেজ সাচিবিক বিদ্যার প্রভাষক আশরাফুল আলম এর কাছ থেকে রংপুর গঙ্গাচড়া থানাধীন গজ্ঞিপুর ভিন্ন জগত বিনোদন পার্কের সামনের রাস্তার রিপা হোটেলের বারান্দা থেকে রংপুর জেলার গোয়েন্দা পুলিশ জব্দ করে।
মুল পরীক্ষক সুবল চন্দ্র রায় পলাতক থাকায় জেলা, উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় ভুরুঙ্গামারীর ভাড়াবাসা থেকে ২৬১ খানা খাতা উদ্ধার করে বোর্ড হেফাজতে নেয়।
এরপরে পুলিশ আশরাফুলের শ্বশুড় বাড়ি থেকে আরো ২টি খাতা উদ্ধার করে।
এরপরে পুলিশ আশরাফুলের শ্বশুড় বাড়ি থেকে আরো ২টি খাতা উদ্ধার করে।
সুবল চন্দ্র রায়ের বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় ২৬/৫/২০১১ তারিখে মামলা নং ২৪ দায়ের করেন।
এছাড়া বোর্ড কর্তৃপক্ষ ৩০/৫/২০১১ তারিখে সুবল ও আশরাফুল আলমসহ পুলিশের হাতে ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে।
গত ২৭/৬/২০১১ তারিখে বোর্ডের সাধারণ সভার সিন্ধাতের আলোকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর উভয় শিক্ষকের এমপিও স্থগিত করে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যক্ষ ও গর্ভর্ণিং বডির সভাপতিকে পত্র প্রেরণ করলে কলেজের পক্ষ থেকে তাঁদের সাময়িক বরখাস্ত করে কারন দর্শাও নোটিশ প্রদান করা হয়েছে। অধ্যক্ষ বাবুল আখতার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন