মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

রমা হত্যার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

যুবদল নেতা রমা হত্যার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুড়িগ্রাম প্রেসকাবে অনুষ্ঠিত শোকাহত আত্মীয়-স্বজনের পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- রমা’র পিতা মোঃ আবু ইব্রাহীম।
তিনি জানান, গত ১৭ আগষ্ট ভুরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া গ্রামের কুড়া বা জলাশয় থেকে ইমতিয়াজ জাহিদ রমার লাশ পুলিশ উদ্ধার করে। অথচ গত ১৪ আগষ্ট থেকে রমা নিরুদ্দেশ ছিল। রমার পিতার দাবি, রমাকে পূর্বেই মেরে লাশ পরে জলাশয়ের পানিতে ফেলে রাখা হয়েছিল। তা না হলে মৃত মানুষের লাশ ভাসতে ৪৮ ঘন্টা সময় লাগার কথা নয়।
তারা অভিযোগ করেন, রমা হত্যা মামলাটি প্রভাবশালী মহল ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা রকম অপকৌশল, মিথ্যাচার করছে একই সঙ্গে তদন্ত রির্পোট প্রকাশেও গরিমশি করা হচ্ছে এবং দীর্ঘ সময় নেয়া হচ্ছে। প্রভাবশালী মহল এবং বিবাদী প পুলিশকে নিয়ন্ত্রণ সহ তদন্ত রির্পোট সঠিক সময়ে না দেয়ায় সাংবাদিক সম্মেলন সহ সত্য ঘটনাকে আড়াল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে ময়না তদন্তের রির্পোট ৪৮ থেকে  ৭২ ঘন্টার মধ্যে দেওয়ার বিধান থাকলেও এক মাসেও তা দেয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি রমা হত্যা ঘটনার সুষ্টু তদন্ত, ন্যায় বিচার এবং হত্যাকারীদের গ্রেফতার দাবী করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নিহত রমার বড়ভাই সামা, শাহিন সিকদার ও নিকট আত্মীয়-স্বজনরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন