বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১

সৌহার্দ্য -২ কর্মসুচির উদ্যোগে মতবিনিময় সভা

সৌহার্দ্য -২ কর্মসুচির উদ্যোগে বিভিন্ন সংস্থার সাথে নেট ওয়ার্কিং ও লিংকেজ বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিডিএসসি মিলনায়তনে কেয়ার বাংলাদেশের সহায়তায় বাস্তবায়নকারী সংস্থা বিডিএসসি এ সভার আয়োজন করে। সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার , ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল ,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন।
ভুরুঙ্গামারীতে সৌহার্দ্য-২ কর্মসুচির উদ্যোগে বিডিএসসির বাস্তবায়নাধীন গৃহিত প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সর্ম্পকে বক্তব্য রাখেন বিডিএসসির পিএম নজরুল ইসলাম, কেয়ার বাংলাদেশের প্রজেক্ট অফিসার সাদিকুল হাসান, টেকনিক্যাল অফিসার (ক্ষমতায়ন) সৈয়দা ফরিদা ইয়াসমিন প্রমুখ। সভায় বিভিন্ন এনজিও এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন