সদর ইউনিয়ন ভুমি অফিসে দাখিলা বই সংকটে ভুমির মালিকরা নিয়মিত খাজনা দিতে পারছে না ।
জানাগেছে, ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়ন ভুমি অফিসে দীর্ঘদিন থেকে
জমির খাজনা পরিশোধের দাখিলা বই না থাকায় দুরদুরান্ত হতে আসা ভুমির
মালিকরা খাজনা দিতে না পারায় ভুমির মালিক ও ব্যবসায়ীরা ঋণ সুবিধা হতে
বঞ্চিত হচ্ছে।
জনৈক ব্যবসায়ী এমদাদুল হক মন্ডল জানান, সে খাজনা দিতে না পারায় হয়রানীসহ ঋণ গ্রহণ করতে পারছে না।
এ ব্যাপারে সদর ইউনিয়নে কর্মরত তহশীলদার মোহাম্মদ আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, ১০ দিন পুবে উপজেলা ভুমি অফিসে দাখিলা বইয়ের জন্য আবেদন করা হয়েছে। উপজেলা ভুমি অফিস হতে দাখিলা বই পেলেই খাজনা নেয়া হবে এবং সাইন বোর্ড না থাকার ব্যাপারে তিনি জানান, সাইন বোর্ড চুরি হয়ে গেছে। সময় পেলে আর একটি বানানো হবে বলে জানান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন