শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১১

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠিত

ভুরুঙ্গামারীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপজেলা কমিটি গঠিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ে বিকেল ৩ টায় মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবদুল বারী, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি কাজি গোলাম মোস্তফা ও সম্পাদক শাহীন শিকদার।
আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে আব্দুল মজিদ কে সভাপতি, তসলিম উদ্দিনকে সম্পাদক ও জহুরুল হক মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন